
গোলাপগঞ্জে ১৫ জামায়াত নেতার নাম উল্লেখ করে ৬৫ জনের উপর বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ।
গত ৫ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানার এস.আই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৫ জন জামায়াত নেতার নাম উল্লেখ করে এবং আরও ৫০জনকে অজ্ঞাত রেখে এই মামলাটি দায়ের করেন। এই নং মামলা: ০৫/২০১৫।
মামলা উল্লেখিত নামগুলো হলো, ১। ইফরেখারুল আলম কিবরিয়া (২৫), পিতা- মাও: আব্দুল খালিক, সাং- ছেগা কেওটকোনা, ২। সুহেদ আহমদ (২৫), পিতা- গিয়াস উদ্দিন, সাং- বৈটিকর ফুলবাড়ী, ৩। নুরুল আম্বিয়া চৌধুরী জামিল (৩০), সাং- ফুলবাড়ী পূর্বপাড়া, ৪। হাবিব মেম্বার (৪০), পিতা- আব্দুল হান্নান, সাং- হাজীপুর শুকনা, ৫। বাহার উদ্দিন বাহার (৩১), ৬। জিয়া উদ্দিন (২৬), উভয় পিতা-মৃত কছন আলী, সাং- ফুলবাড়ী দক্ষিণ পাড়া, ৭। মো: ফজলে রাব্বি চৌধুরী (৩২), পিতা- মোঃ ফজলুর রহমান চৌধুরী, সাং- রনকেলি দিঘিরপাড় ৮। মোস্তাক আহমদ (৩০), পিতা- মোঃ গিয়াস উদ্দিন সাং-বৈটিকর ফুলবাড়ী, ৯। লিংকন আহমদ (২৭), পিতা- আনোয়ার হোসেন, সাং- মছকাপুর, ১০। মনসুর আহমদ (২৮), পিতা- গিয়াস উদ্দিন, ১১। ছদরুজ্জামান মিজু (২৫), পিতা- মৃত আব্দুস শহিদ, সাং- হেতিমগঞ্জ, ১২। মুসা (৩৮), পিতা- মৃত লবিব, সাং- ফুলবাড়ী দক্ষিণপাড়া, ১৩। মিনহাল আহমদ (২৫), পিতা- মাও: আব্দুল আওয়াল, সাং- মছকাপুর, ১৪। মোঃ নজমুল ইসলাম (৪৫), পিতা- আব্দুল কাদির, সাং- মধ্য ঘোষগাঁও, ১৫। আব্দুল হান্নান (২৮), পিতা- মাওঃ জহির উদ্দিন, সাং- আমুড়া নয়াটুল সহ অজ্ঞাতনামা ৪০/৫০জন জনকে আসামি করা হয়েছে এই মামলায়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক।