1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

এসময় তিনি গোলাপগঞ্জ পৌর শহরে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের সতর্ক করে ফুটপাত থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও যেসব ব্যবসায়ী তাদের দোকানের মালামাল দোকানের বাহিরে সরকারি জায়গায় রেখেছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, আজকে গোলাপগঞ্জ পৌর শহরের যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং মালামাল রেখেছেন তাদের সতর্ক করে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মকর্তা সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত