1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের বাঘায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে পুকুর থেকে আলাল উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ রোববার সকাল ১০টার দিকে বাঘা ইউনিয়নের আঙারকুরি হাওরের মাঝখানে লন্ডন প্রবাসী মুন্না মিয়ার বাড়ির পুকুর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

বৃদ্ধ আলাল উদ্দিন বাঘার ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের মৃত তমজিদ আলীর ছেলে।

নিহত বৃদ্ধের ছেলে মাহফুজুর রহমান জানান, আমার পিতা একজন মানসিক রোগী ছিলেন। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হলে রাত ৯টার দিকে আমার পিতাকে বাঘা পরগনা বাজারে দেখি। এরপর থেকে আর তাকে খোঁজে পাইনি। এর পরদিন আজ রোববার সকালে জানতে পারি যে আমার পিতা একটি পুকুরের পানি পড়ে রয়েছেন। পরে গিয়ে আমরা সনাক্ত করি। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত