1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফসলি জমির মাটি ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

গোলাপগঞ্জে ফসলি জমির মাটি বিক্রি করে ভূমির উর্বরতা বিনষ্ট করার অপরাধে আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ও অবৈধভাবে মাটি কাটার অপরাধে আরেক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটারগাঁও গ্রামে ফসলি জমির মাটি বিক্রি করে ভূমির উর্বরতা বিনষ্ট করার অপরাধে ১টি মামলায় আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া রণকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে আরেকটি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রণকেলি উত্তর, কানিশাইলসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, “জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে টিলা কাটা বা ফসলি জমির উর্বর মাটি বিক্রি করতে কাউকে দেখলে বিষয়টি উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত