1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ওসমানীনগর ছাত্রদল নেতা আসাদ এবং বিএনপি নেতা রব্বানীর বিরুদ্ধে মামলার রায়, ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

সিলেট ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উজ্জামান ইমন এর বিরুদ্ধে ২০২০ সালে দায়ের করা মামলার রায় হয়েছে। গতকাল ২৮ জানুয়ারী রোজ মঙ্গলবার সিলেট আদালতে এই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসাদ উজ্জামান ইমন সহ মোট ১৫ আসামীর সাজা হয়েছে।

মামলার বাদী এস.আই শাহান মিয়া প্রতবাদককে জানান যে, গত ১০/১১/২০ ইংরেজী তারিখে থানা এলাকায় জরুরী ডিউটি থাকাকালে থানা থেকে বেতার মাধ্যমে জানতে পারেন যে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেঘটনাস্থল তাজপুর বাজারের সামনে রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। বাদী এস.আই শাহান মিয়া ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএনপি, যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীদের ব্যারিকেড উঠানোর এবং বিক্ষোভ বন্ধের নির্দেশ দিলে তারা আরোও উত্তেজিত হয়ে পুলিশের গাড়ি এবং পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে এবং ইট, পাটকেল এবং বোতল নিক্ষেপ করে পুলিশকে মারাত্মক জখম করে, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং রাস্তার পাশে পার্ক করা বাসের গ্লাস ভাংচুর করে মারাত্মক ক্ষতি সাধন করে।

দীর্ঘ ৫ বছর পর গতকাল ২৮/০১/২৫ তারিখে উক্ত মামলার রায় হয়। উক্ত মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উজ্জামান ইমন, বিএনপি নেতা বদরুল ইসলাম এবং এমরান রব্বানী সহ আরোও ৫ ছাত্রদল কর্মীর ০৭(সাত) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে এরোও ০১(এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরোও ৭ নেতাকর্মীদের ০২(দুই) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরোও ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ০৫ কর্মীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের উক্ত মামলা থেকে খালাস প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত