1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় এই ফ্রি চক্ষু শিবিরটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

অন্ধ জনে দেহ আলো এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই ফ্রি চক্ষু শিবিরে ফুলবাড়ি ইউনিয়নের প্রায় ৩০০ জন গরীব দুঃখী অসহায় রোগীকে সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ফ্রি চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ৩০ জনের চোখের ছানি ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়।

ফ্রি চক্ষু শিবির চলাকালীন সময়ে পরিদর্শনে আসে ভিশন কেয়ার ফান্ডেশনের অন্যতম ট্রাস্টি ও ইউরো বাংলার সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল মুহাইমিন রাফি, লিলি ডিন, আবিদা সুলতানা লাকী, মায়মুনাহ মুনিম রিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আসাদুজ্জামান পাপ্পু, এহতেশামুল আলম জাকারিয়া, জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হুসনেগীর, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইসমাইল আহমেদ, সাবেক সভাপতি সুলেমান আহমদ, টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মামুন আহমদ।

এসময় উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ, টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুর, মো: দেলোওয়ার হোসেন, তালাত সিদ্দিকী, সেলিম উদ্দিন আহমদ, আবু তাহের, ফারুক মিয়া, সামছুল হক এহিয়া, খলিলুর রহমান, সুলতান হায়দার জসিম, সুহেল উদ্দিন, এম এ মুনিম জাহেদী ক্যারল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত