1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌর শহরে ফ্লাইওভার না করা সহ বিভিন্ন দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি

গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরীকে পুনরায় স্বপদে পুর্ণবহাল করায় জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌর শহরের চৌমুহনীতে পৌর ছাত্রদলের উদ্যোগে আহবায়ক তারেক আহমদ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নুর ম্যানশনের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

সভায় পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা রুহুল আমীনের পরিচালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন-সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন-মহানগর যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন টিপু।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মুন, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শেখ নবিন, ছাত্রদল নেতা মিজান, খালেদ, নাঈম আহমদ, বাবু, আয়মান, সুহিন, তামিম, শাকিল, ইমরান, নাঈম রহমান সানজু, ছায়ফুল, টিপু, সানজিদ, রবিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত