1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের লক্ষিপাশায় ছেলের হাতে পিতা খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নে ছেলের হাতে দুদু মিয়া (৬০) নামের এক পিতা খুন হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লক্ষিপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুলতান আহমদ (৩৩) কে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলেও পরিবারের সদস্যরা জানান।

জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে বাবাকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে ফেলে। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত