1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পিএফজির আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি) উদ্যোগে আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে পিএফজি গোলাপগঞ্জ উপজেলা সিনিয়র সদস্য আব্দুল কাদির সেলিমের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট কো অর্ডিনেটর আকলিমা চৌধুরীর পরিচালনায় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পিএফজি গোলাপগঞ্জ উপজেলার এম্বাসেডর, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল ও অংশগ্রহণকারীদের পক্ষে ঘোষণা পত্র পাঠ করেন পিএফজির সদস্য ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল।

সংলাপে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন, উপজেলা ইমাম সমিতি সেক্রেটারি হাফিজ মাওলানা এনামুল হক, সাবেক শিক্ষক নিরঞ্জন চক্রবর্তী, চিকিৎসক বিধান রায়।

সংলাপের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মিজান রহমান ও গীতা পাঠ করেন সুজন দেব নাথ।

সংলাপে বক্তারা বলেছেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে অসাধু চক্র রাজনৈতিক ও রাষ্ট্রীয় সমস্যায় রূপ দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। কারণ বাংলাদেশের মানুষ সবসময় ধর্মীয় বিষয়ে সচেতন ও সতর্ক। আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এজন্য বিশেষ করে মসজিদের ইমাম-খতিব ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে। সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন করে তুলতে হবে। বক্তারা পিএফজির এমন আয়োজনের সাধুবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা, সহিংসতা কোন ধর্মেই সাপোর্ট করেনা। গোলাপগঞ্জ উপজেলায় সব ধর্মের মানুষের মধ্যে সুন্দর সম্প্রতির বন্ধন রয়েছে। এই উপজেলায় সবাই নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করছে।

তিনি বলেন, বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের গুজব। ফেইসবুকে অনেক সময় অন্যের আইডি হ্যাক করে বিভিন্ন পোস্ট দেওয়া হয়। যা আমরা যাছাই না করেই এর প্রতিক্রিয়া দেখিয়ে দেইম। সামাজিক যোগাযোগ মাধ্যমর গুজবের ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে পিএফজি গোলাপগঞ্জ শাখার সদস্যবৃন্দ সহ বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত