1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিয়ানীবাজারে সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দা আদিবা হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সিলেটের বিয়ানীবাজারে মতবিনিময় করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা আদিবা হোসেন।

শনিবার সকাল ১১টায় উপজেলার ৫নং কুড়াবাজার ইউনিয়নের খশি আব্দুল্লাহপুর বাজারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা আবিদা হোসেন বলেন, আমার পিতা সিলেট-৬ আসনের সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন শুধু গোলাপগঞ্জ নয়, বিয়ানীবাজার উপজেলায়ও সমান ভাবে উন্নয়ন করে গেছেন। আজও তার প্রতি বিয়ানীবাজারের মানুষের ভালবাসা কমে যায়নি। আমার পিতা যেভাবে জনসেবা করে গেছেন আমিও আপনাদের মাঝে এসে উনার মত মানুষের পাশে থাকতে চাই। মানুষের সেবা করতে চাই। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বিয়ানীবাজারের ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাবেক সভাপতি আব্দুল কালাম (মনু), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী রমজান আলী, সমাজসেবী হাজী ফরিছ আলী, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ময়নুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী মনসুর আলম, বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের মানেজিং কমিটির সদস্য জুবায়ের আহমদ, রিফাজ আহমদ, ছালেহ আহমদ, সাদেক আহমদ, জামিল আহমদ, তুহিন আহমদ, আবুল হাসনাত, সইবন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত