1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ভারত ও ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন বন্ধে গোলাপগঞ্জ যুব জমিয়ত মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সভায় যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল গফফার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ।

বক্তব্য রাখেন যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী রুহুল কুদ্দুস, উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদ, যুবনেতা এমাদুল হক, পৌর শাখার প্রচার সম্পাদক মুফতি তামিম আহমদ হাবিবী, যুবনেতা আব্দুল ওয়াহিদ, যুবনেতা জাবের আহমদ, আব্দুল মুমিন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, প্রচার সম্পাদক খুবায়েব আহমদ ,আশরাফুল ইসলাম, রোম্মান আহমদ প্রমুখ ।

বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলা এবং ভারতের ওয়াক আইন সংশোধনের নামে যে হত্যা কান্ড চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানান।

বক্তারা দাবি জানান, জাতিসংঘ উদ্যোগ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যা কান্ড বন্ধ করতে হবে এবং ভারতের ওয়াক আইন বাতিল করতে হবে। সাথে সাথে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রতেবেদন ও কমিশন বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত