1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত গোলাপগঞ্জের ফাহিমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ফাহিমের দাফন সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার বাঘায় হাজারো মানুষ জানাজায় অংশ গ্রহন করে তাকে শেষ বিদায় জানান।

সিলেট নগরীতে মোটর সাইকেল দূর্ঘটনায় বাঘা মাঝর মহল্লার আব্দুল আহাদের পুত্র কলেজ শিক্ষার্থী ফাহিম আহমদ (২২) গুরুতর আহত হয়ে ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় মৃত্যু বরন করলে রোববার তার জানাজার নামাজ দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাহিমের জানাজার নামাজে বাঘা তথা উপজেলার বিভিন্ন এলাকার ব্যাপক সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এতে বিশিষ্ট ব্যক্তি বর্গের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১এর পরিচালক ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ, প্রখ্যাত আলেম মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা এমদাদুর রহমান, মাওলানা জুয়েল আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, উপজেলা বিএনপি নেতা সেনাম আহমদ, দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াত আহমদ, প্রবীন শিক্ষক আব্দুস সোবহান, এনসিপি নেতা জাবেদ আহমদ, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী আব্দুল কাইয়ুম, প্রবীন ব্যক্তিত্ব মাওলানা রিয়াজ উদ্দীন, তরুন সমাজ কর্মী মাহমুদ আহমদ,জিবার আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত