গোলাপগঞ্জে মাওলানা আব্দুর রহমান নামের এক মসজিদের ইমামের উপর দূর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বাদ জোহর পৌরশহরের ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের হান্দিরপার জামে মসজিদের ইমামের উপর মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ইমাম আব্দুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হা-ম-লার ঘটনা ঘটতে পারে।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ পৌর শাখা এক পরামর্শ সভা আহবান করেছে।
বাদ এশা পৌরসভার টিকরবাড়ী জামে মসজিদে এ সভা হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন ইমাম সমিতি গোলাপগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন।