1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

লন্ড‌নে ভাইয়ের ছু‌রিকাঘা‌তে গোলাপগঞ্জের তরুণ খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

লন্ড‌নের বাংলাদেশি–অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাইলএন্ড ওয়ার্ডে ভাই‌য়ের ছুরিকাঘাতে ২০ বছর বয়সী হাসান নামের এক ব্রিটিশ বাংলাদেশি, গোলাপগঞ্জের তরুণ নিহত হয়েছেন। ওই ভাইকে গ্রেপ্তার করলেও তাঁর নাম প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর ও ২০ বছর বয়সী এক তরুণী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হাসান আহমদের বাড়ি বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রাম। সে ব্রিটিশ বাংলাদেশি সালেহ আহমদের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গে‌ছে, স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে (৩০ এপ্রিল) দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি কাউন্সিল বিল্ডিং ব্লকের ভেতরে একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে সংঘটিত হয়।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলিশের এক‌টি সূত্র বৃহস্প‌তিবার জানায়, মাইলএন্ড এলাকার একটি আবাসিক ভবনে গুরুতর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেখানে পৌঁছে জরুরি বিভাগের কর্মীরা ২০ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। কিছুক্ষণ পর তিনি মারা যান। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। টাওয়ার হ্যামলেটস পুলিশ নিশ্চিত করেছে যে তারা এটিকে একটি সন্দেহজনক মৃত্যু হিসেবে গণ্য করছে। দুই ভাইয়ের বচসার মধ্যে সংঘটিত এ মর্মান্তিক ঘটনার কারণ উদ্‌ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ছুরিকাঘাতে হত্যার এ ঘটনার পাশাপাশি আরও ১৬ বছর বয়সী এক কিশোর ও ২০ বছর বয়সী এক তরুণী আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের আঘাতের বিস্তা‌রিত এখনো জানা যায়নি।

নিহত হাসানের বাবা সালেহ আহমদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘটনার জন্য সোশ্যাল সার্ভিসকে (সরকারি সংস্থা) দায়ী করেন। তিনি বলেন, বহু বছর আগে তাঁরা স্বামী-স্ত্রী আলাদা হয়ে যান। এর পর থেকে সন্তানেরা সোশ্যাল সার্ভিসের অধীনে ছিলেন। বহুবার তিনি সন্তানদের নিজের সঙ্গে রাখার জন্য এবং সন্তানেরাও বাবার সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করলেও সোশ্যাল সার্ভিস সেই অনুমতি দেয়নি। তিনি আক্ষেপ করে বলেন, ‘সন্তানেরা আমার সঙ্গে থাকলে আজ এ মর্মান্তিক ঘটনা ঘটত না।’

স্থানীয় বাসিন্দারা দুই ভাইয়ের মধ্যে সংঘটিত এ সহিংস ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনা পুরো কমিউনিটিকে স্তম্ভিত করে দিয়েছে, যেখানে একজন তরুণ প্রাণ হারিয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী বা কারও কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর জন্য অনুরোধ করেছে, যাতে তদন্তে সাহায্য হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত