1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

কানাইঘাটে যৌতুকের জন্য গোলাপগঞ্জের মেয়েকে নির্যাতনের মামলায় স্বামীকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫

সিলেটের কানাইঘাটের রাজাগঞ্জে যৌতুকের জন্য গোলাপগঞ্জের মেয়েকে নির্যাতনের মামলায় আসামী স্বামী কামিল আহমদকে খুঁজছে পুলিশ পুলিশ। ইতিমধ্যেই এই মামলার অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেছে পুলিশ। পলাতক এই আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত।

জানা যায়, ২০২৩ সালের ৩০ আগস্ট বিয়ে হয় বাঘা ইউনিয়নের মেয়ে সুমি বেগমের সাথে কানাইঘাট থানার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের কালা মিয়ার ছেলে কামিল আহমদ (২৩) এর সাথে। বিয়ের পর থেকেই কামিল আহমদ বিভিন্ন ভাবে সুমি বেগমকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। ২০২৪ সালের ১৭ জানুয়ারি সকাল ৬টার দিকে কামিল উদ্দিন সুমি বেগমকে তার পিতার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য বলেন। এতে সুমি বেগম অপারগতা প্রকাশ করলে তাকে কামিল উদ্দিন তার স্ত্রীর উপর লোহার রড দিয়ে মাথার ডান পাশে হামলা করেন। এসময় কামিলের পিতা কালা মিয়া (৫৫) ও ভাই কিবরিয়া আহমদও কিল-ঘুষি মারেন। এ ঘটনায় আহত সুমি বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৮৬/২০২৪ইং) দায়ের করেন। এই মামলায় স্বামী কামিল আহমদ সহ তার পিতা কালা মিয়া ও ভাই কিবরিয়া আহমদকেও আসামী করা হয়।

এই মামলায় কানাইঘাট থানা পুলিশ চার্জশীট দায়ের করে এবং আদালত আসামী কামিল আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলায় আসামী কামিল আহমদ এখনো পলাতক রয়েছে।

ভিকটিম সুমি জানান, আমার স্বামী কামিল আহমদ বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আমি জানতে পেরেছি সে ঢাকায় পালিয়ে আছে। লোক মুখে শুনেছি সে নাকি আমার অনুমতি ছাড়াই নতুন একটা বিয়েও করেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার ও এই আসামীকে গ্রেপ্তার করতে দাবি জানাচ্ছি।

এদিকে সুমির পরিবারের পক্ষ থেকে আসামী কামিলকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করা হয়। তারা জানান, কেউ যদি কামিলের খুঁজ দিয়ে তাকে ধরিয়ে দেন তাহলে তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। তথ্য দিতে যোগাযোগ 09638923396 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত