1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ৬জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এদের মধ্যে ৩জনের জামিন মঞ্জুর ও ৩জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রধান করেন বিচারক বিচারক শেখ আশফাকুর রহমান।

এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা।

কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-আব্দুল কাদির।

জামিন প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, আব্দুস সামাদ জিলু, গোলাম দস্তগীর খান ছামিন।

বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বলেন, ছয় মামলায় ৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ৩জনের জামিন আবেদন মঞ্জুর এবং আরো ৩জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত