1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে মরদেহ উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় মিলেছে

গোলাপগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

গোলাপগঞ্জে মরদেহ উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি কানাইঘাট উপজেলার পূর্ব কোওরের মাটি গ্রামের আব্দুর নুরের ছেলে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কোতোয়ালপুর কটাপাড়ার একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এ লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এলাকার লোকজন হঠাৎ একটি গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তারা স্থানীয় ইউপি সদস্য ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ফেইসবুক লাইভে দেখে লাশটি গোলাপগঞ্জ মডেল থানায় এসে মোস্তফা আহমদের পিতা আব্দুর নুর সনাক্ত করেন।

নিহতের পিতা আব্দুন নুর জানান,তার ছেলে দাউদপুরের কোনাপাড়ায় একটি পোল্টি ফার্মে চাকুরী করেন। একদিন আগেও তিনি নাকি ফার্মে ফ্যানের সাথে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি কিছু মানসিক ভাবে অসুস্থও বলে জানান তিনি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত