
দি হাঙ্গার প্রজেক্টের পিস ফসিলিটেটর গ্রুপ (পিএফজি) সম্মিলিত কার্য্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি অফিসে অনুস্টিত সভায় পিএফজি অ্যাম্বাসেডর হেলালুজ্জ্বামান হেলালের সভাপতিত্বে ও কোর্ডিনেটর মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর আকলিমা চৌধুরী।
সভায় বক্তব্য দেন পিএফজি সদস্য ও বিএনপি প্রতিনিধি আব্দুল কাদের সেলিম, বাংলাদেশ স্কাউটস প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী।
সভায় পিএফজি অ্যাম্বাসেডর গনফোরাম প্রতিনিধি মরহুম আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। এছাড়া পিএফজিতে নারীদের অংশগ্রহন বৃদ্ধি করার জন্য পিএফজি ওমেন ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে নতুন আ্যাম্বেসেডর হিসেবে মাহফুজ আহমদ চৌধুরীর নাম গৃহিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য নজরুল ইসলাম কলিম, মাওলানা আব্দুল জলিল, দেলওয়ার হোসেন মাহমুদ, আব্দুল হক, মাওলানা শামসুল হুদা, সামাদ আহমদ, জাহিদ উদ্দিন, কে এম আব্দুল্লাহ প্রমুখ।