1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জ বিয়ানীবাজারে সৈয়দা আদিবা হোসেনের মতবিনিময় অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার লক্ষিপাশা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় দিনব্যাপী মতবিনিময় করেন তিনি।

ওইদিন সকাল ১১টায় লক্ষিপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোষগাও গ্রামে, বিকেল ৪টায় ৫ নং ওয়ার্ডের সারপাড়া গ্রামে, এরপর সন্ধ্যায় লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মতবিনিময় করেন।

এসব মতবিনিময় সভায় সৈয়দা আদিবা হোসেনকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আসার আহবান জানান নেতাকর্মীরা।

এসময় সৈয়দা আদিবা হোসেন তার পিতা সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মত গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও সৈয়দ আদিবা হোসেন বিকেল সাড়ে ৫টায় ২০২৩ সালের ৩১ অক্টোবর পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মদনগড়ি গ্রামের যুবদল নেতা জিল্লু রহমানের বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত