
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি প্রতিষ্ঠাকালীন সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা শহিদুর রহমান সুহেদের মাতা আজ শুক্রবার আনুমানিক বিকাল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন।
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ ও বেহেশত কামনা করেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব, গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
তারা যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।