1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জ ছাত্রদলের মিছিল থেকে সংঘর্ষঃ ৫৭ নেতার নামে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

গোলাপগঞ্জ সংবাদদাতা:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলাধীন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১৭ নেতার নাম উল্লেখ করে ও ৪০জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেছে গোলাপগঞ্জ মডেল থানা।

জানা যায়, গতকাল ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বাঁধা দিলে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় অনেক পথচারী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এস.আই ফারুক আহমদ বাদী হয়ে ছাত্রদলের ১৭ নেতার নাম উল্লেখ করে ও ৪০ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন।

মামলার মূল আসামিরা হলেন, জিয়াউর রহমান সাজু (৪৫), ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল, পিতা- মৃত সমজ মিয়া, সাং- ঢাকাদক্ষিণ, ২। লোকমান আহমেদ (৪০), সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল, পিতা- বারু মিয়া বারিক, সাং- বইটিকর, ৩। রিপন আহমদ (১৯) পিতা হাছির আলী, সাং: পূর্ব ফুলসাইন্দ সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, এম.সি কলেজ শাখা সহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং এ মামলায় ৪০জনকে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত