1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও থেকে এ লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।

নিহত জুবের আহমদ লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিক আপ গাড়ি চালক। তিনি প্রায় দেড় মাস আগে নতুন বিয়ে করেছিলেন।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুবের আহমদের পরিবারের লোকজন তার রুম ভিতরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। এরপর তারা ঘরের তীরের উপরে উঠে দেখতে পান জুবের আহমদ ঘরের তীরের সাথে ফাঁস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ জুবের আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিভাবে মৃত্যুর হয়েছে তা জানা যাবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত