গোলাপগঞ্জ প্রতিনিধি: সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। এরই অংশ হিসেবে গোলাপগঞ্জে ছাত্র শিবির ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় কলেজ প্রাঙ্গণে ৫০টি গাছের চারা রোপন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরো ৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পুর্বের এইচ আরডি সম্পাদক আহবাব হোসেন মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুর্বের সাবেক অফিস সম্পাদক কবির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখা সভাপতি সাজ্জাদুর রাহমান নিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিবির নেতা নাদিম আহমদ, আব্দুল্লাহ আল মাহদী, ছাত্রশিবির ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি রাহি আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি এ কে এম আহসান, বুধবারীবাজার ইউনিয়ন সভাপতি হাফিজ হাবিবুর রহমান প্রমুখ।