1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ.ম অহিদ আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক সভাপতি জাবেদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী আসাদুর রহমান সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা। মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান, মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, যুগ্ম সাধারণ সম্পাদক জামেল আহমদ চৌধুরী।

পৌর যুবদল নেতা এমরান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যম্র সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজামুল কাদির লিপন, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, আবুল কালাম খোকন, বাছিতুর রহমান বাছিত, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহানুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে বিগত আন্দোলন সংগ্রামে গোলাপগঞ্জে নিহত ৮ শহীদ পরিবারকে তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদল সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত