রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসচালনার কারণে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়ক চাই দাবিতে সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত আল নাজিম মানববন্ধনে বক্তব্য রাখেন। তিনি বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি আমাদের সকলের দাবি। দুর্ঘটনা রোধে সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা, চালকদের যথাযথ প্রশিক্ষণ ও কঠোর আইন প্রয়োগ জরুরি।”এবং ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন এ
ও আহবায়ক তানজীম আহাদ এই বিষয়ে বক্তব্য রাখেন।
এতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা সড়ক নিরাপত্তা জোরদার করতে গণসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।