1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে গণঅধিকার পরিষদের নেতা মোজাহিদ নিখোঁজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক:

গণঅধিকার পরিষদের সিলেট মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ হোসাইন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) থেকে তিনি নিখোঁজ হলেও তিন দিনেও তার খোঁজ মেলেনি।

তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে রবিবার (২৫ জুলাই) নিজ বাসায় সংবাদ সম্মেলন করা হয়। তবে সংবাদ সম্মেলনে তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম নাকি প্রতিপক্ষ কর্তৃক অপহৃত হয়েছেন, সেই বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পরিবার।

মোজাহিদ হোসাইন নগরীর এম সি কলেজের ছাত্র। তিনি সিলেট মহানগরীর পাঠানটুলার কালিবাড়ি এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক ছাত্র নেতা মোজাহিদ হোসাইনের মা আজিবুন নেছা বলেন, “মোজাহিদ হোসাইন কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ২৩ জুলাই রাত অনুমান ৩টার দিকে সাদা পোশাকে আসা ১০/১২ জন বাসা থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। তারা দাবি করে মোজাহিদ কে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের সাথে থানায় যেতে হবে। এরপর রাত ৫ টার দিকে আমি তাকে ফোন দিলে তার নম্বর খোলা পেলেও রিসিভ করেনি। তারপর থেকে নম্বরটি বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি।’’

এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা সিলেট জালালাবাদ থানার এস আই মোস্তাফিজ বলেন, মোজাহিদ হোসাইনের সর্বশেষ অবস্থান নগরীর আম্বরখানায় পাওয়া গেছে। তবে সেখান থেকে তিনি কোথায় গেছেন, সেটি জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তার খোঁজ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত