1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের নগদ চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম”-এর আওতায় ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালের সেমিনার কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

হাসপাতালের সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জাহানারা বেগমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।

তিনি তার বক্তব্যে বলেন, “সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪,৯৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে। এই ছয়টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকেন। পঞ্চাশ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো বয়ে এনেছে।” ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম, হাসপাতাল সমাজসেবা অফিস সহকারী হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত