
গোলাপগঞ্জের পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্সের ৩য় তলায় যাত্রা শুরু করলো “সাব্বির এডুকেশন”।
রোববার বিকেল ২টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের ডাইরেক্টর (আইটি) ও কো-ফাউন্ডার মিনহাজুর রহমান সানির সভাপতিত্বে ও ডাইরেক্টর (একাডেমিক) ও কো-ফাউন্ডার ইয়াকুব আলী তানজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সরকারি এমসি একাডেমির সিনিয়র শিক্ষক এম মোফাজ্জল হোসেন ও ওয়াহিদুজ্জামান, গোলাপগঞ্জ মডেল থানার এস আই সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী শিহাব উদ্দিন, সেবুল আহমদ, বিশিষ্ট সমাজসেবক শরফ উদ্দিন, আইএলটিএস কর্ণার এডুকেশনের চেয়ারম্যান উজ্জ্বল মাহমুদ, মাওলানা মুখতারুল হাসান, আব্দুল মুতলিব কমপ্লেক্সের ডিরেক্টর আনোয়ার হুমায়ুন, বিশিষ্ট ব্যবসায়ী কাওছার আহমদ, মাসুম আহমদ, রুহুল আমিন প্রমুখ।
শান্ত পরিবেশ, মনোরম শিক্ষাপাঠ ব্যবস্থা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অভিভূত হন অতিথিবৃন্দ। তারা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ‘সাব্বির এডুকেশন’র উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।