1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্ট:

গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আতিকুর রহমনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহ সেক্রেটারী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এস এম মনোওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দীন, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাষ্টার নুরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন জমায়াত সাবেক সভাপতি মাষ্টার ফারুক আহমেদ, সাবেক সহ সভাপতি সামছুর রহমান খান,
বর্তমান সহ সভাপতি মাসুক মিয়া, সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সহ সভাপতি দেলোওয়ার হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশন বুধবারী বাজার ইউনিয়নের সভাপতি সাহেদ আহমদ, সহ সাধারন সম্পাদক আব্দুল বাছির, শফিকুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যান ফেডারেশন ৪ নং ওয়ার্ড সভাপতি আয়নুল হক, জামায়াত কর্মী আলম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জের ৭ শহীদ সহ দেশের সকল শহীদ শিক্ষার্থীদের মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত