1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সাবেক যুবলীগ নেতা শাহজাহানের বড় ভাইয়ের দোকানে ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

গতকাল ( ৫ আগস্ট) শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে সারাদেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজারেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুঠপাট ও অগ্নিসংযোগ করেছে উশৃংখল জনতা।

জানা যায়, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছে এমন খবরে সারাদেশের ন্যায় গোলাপগঞ্জেও জনতা আনন্দ মিছিল করে। এসময় একদল দুর্বৃত্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুঠপাট ও অগ্নিসংযোগ করে। এসময় তারা টার্গেট করে উপজেলার দত্তরাইল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে ইনাম আহমদ এর ব্যবসা প্রতিষ্ঠান শাহজাহান এন্টারপ্রাইজে অগ্নিসংযোগ ও লুঠপাট করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক ইনাম আহমদ।

তিনি অভিযোগ করে বলেন, টেলিভিশনে শেখ হাসিনার পালানোর খবর আসামাত্রই আমাদের বাজারে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুঠপাট করেছে একদল সন্ত্রাসী। এসময় তারা আমার দোকানটিও লুঠকরে পুড়িয়ে দেয়। তিনি আরও বলেন, আমি রাজনীতি এত বুঝিনা আমার যুক্তরাজ্য প্রবাসী ভাই শাহজাহান আহমদ দেশে থাকাকালীন সময়ে গোলাপগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। তারা এই অজুহাতে আমার দোকানে লুঠপাট অগ্নিসংযোগ করেছে। তার অভিযোগ এই ঘটনার সাথে বিএনপি- জামাত ও ছাত্রদের একটি অংশ জড়িত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত