1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

কানাইঘাটে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

কানাইঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

কানাইঘাটে ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম জিহানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের হামলায় মা লাইলী বেগম ও বাবা নিজাম উদ্দিন আহত হন।

জাহেদুল ইসলাম জিহান সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

জাহেদুল ইসলাম জিহানের মা লাইলি বেগম বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ আমাদের বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং বাসার সব জিনিসপত্র ভেঙ্গে আমার স্বর্ণ স্বর্ণালংকার অলংকার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যায়। আমি বাঁধা দিলে দুর্বৃত্তরা আমাকে মারধর করে ও আমার স্বামীকে চড় থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করে জখম করে। কমপক্ষে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের ন্যায় কানাঘাটেও দুর্বৃত্তরা আওয়ামীলীগ সরকারের দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম জিহানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে।

এ বিষয়ে জাহেদুল ইসলাম জিহান বলেন, দীর্ঘ দিন থেকে আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। বর্তমানে আমি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। দুর্বৃত্তরা যখন আমার বাড়িতে আক্রমণ করে তখন আমি দেশের বাহিরে ছিলাম। মানুষ এত হিংস্র হতে পারে পৃথিবীর ইতিহাসে সত্যিই তা বিরল ঘটনা। আমার মা- বাবা ভাইকে তারা মারধর করেছে । কি অপরাধ আমার, রাজনীতি করা কি আমার অপরাধ। আমি তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

জাহেদুল ইসলাম জিহান কানাইঘাট উপজেলার লক্ষী প্রসাদ ইউনিয়নের দক্ষিণ লক্ষী প্রসাদ গ্রামের নিজাম উদ্দিন ছেলে। বর্তমানে তার পরিবার আতংক ও উদ্বিগ্নের মধ্যে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত