1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে আওয়ামী সমর্থক আবু তাহেরের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে আবু তাহের নামের এক আওয়ামী লীগের সমর্থকের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী আবু তাহের উপজেলার দক্ষিণ সুনামপুর গ্রামের সকত আলীর ছেলে।

জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বাসা-বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৫ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ সুনামপুর গ্রামের আবু তাহেরের বাড়িতে এই হামলা ও ভাংচুর করেছে তারা। তবে আবু তাহেরের কোনো রাজনৈতিক পদপদবীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় অনেকে জানান সে এখন পলাতক রয়েছে।

এবিষয়ে ভুক্তভোগী আবু তাহেরের মা আয়শা বেগম বলেন, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত ছিলো না শুধু আওয়ামী লীগের একজন সমর্থক ছিলো। এলাকার কিছু কুচক্রী মহল পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় সন্ত্রাসী দিয়ে এই মামলা করিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত