1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ছাত্রদল নেতার ‘পরকীয়া’ নিয়ে পোস্ট দেওয়ার এক ঘন্টা পরই খুন হন রনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

শনিবার রাত ১১ টার দিকে ছাত্রদল নেতা শেখ রাজুকে নিয়ে একটি পোস্ট দেন রনি হোসাইন। পোস্টে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন তিনি। পোস্টের সাথে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবিও জুড়ে দেন রনি। এর ঘন্টাখানেক পরই ছুরিকাঘাতে খুন রনি।

শনিবার রাত ১২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তল এলাকায় রনিকে হত্যা করা হয়। এরপর থেকেই রাজু পলাতক রয়েছেন।

অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর রনি যুবদলের কর্মী বলে জানা গেছে। তারা দুজনই বন্ধু ছিলেন।

নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

ফেসবুকে কি লিখেছিলেন: রনি শনিবার রাতে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে “এই কু.লাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে”।

এই পোস্টে তিনি শেখ রাজুর সাথে একজন নারীর ছবি জুড়ে দেন তিনি। এর আগেও একই বিষয়ে রাজুকে নিয়ে একাধিক পোস্ট দেন রনি। এরই জের ধরে হ‍ত‍্যাকাণ্ডটি হতে পারে ধারণা পুলিশের।

তবে অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি পুলিশ।গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত