1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে যুবদল কর্মী খুন: ২৪ ঘন্টায়ও অভিযুক্ত ছাত্রদল নেতা অধরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিহত রনি হোসাইন (বায়ে) ও অভিযুক্ত শেখ রাজু

সিলেটের গোলাপগঞ্জে রনি হোসাইন হত্যার ২৪ ঘন্টা পেরোতে চললেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি অভিযুক্ত ছাত্রদল শেখ রাজুকে। রাজুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রোববার রাতে ময়না তদন্ত শেষে নিহত রনি হোসাইন (৩০) এর মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, অভিযুক্ত গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

শনিবার দিবাগত মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।

এরআগে গত দুদিনে রাজুকে নিয়ে ফেসবুকে পরপর ৫ টি পোস্ট দেন যুববদল কর্মী রনি হোসাইন। সর্বশেষ পোস্ট দেন শনিবার রাত ১১ টার দিকে।

এর ঘন্টাখানেক পর শনিবার দিবগত রাত ১২টার দিকে খুন হন রনি হোসাইন।

শনিবার রাত ১১ টার দিকে ফেসবুকে দেওয়া পোস্টে রনি হোসাইন লিখেন- “এই কুলা… দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে”।

আরেক পোস্টে রনি লিখেন- ‘এই দুইটা কুলা…কে যেখানেই পাবেন আপনারা ধরে পুলিশের কাছে দিবেন ওরা সমাজকে নষ্ট করতেছে অবৈধভাবে পরকীয়া করতেছে দীর্ঘদিন থেকে পরকীয়া লিপ্ত ওই কুলা… মেয়েটার এখনো আগের জামাইয়ের সাথে ডিভোর্স হয় নাই ওই কুলা… রাজু দুইটা সন্তান রেখে চলে গেছে ওই কুলা.. মহিলাকে নিয়ে।’

দুদিন আগে ফেসবুকে আরেক পোস্টে একই ধরণের অভিযোগ এনে রনি লিখেন- ‘এই দুইটা কুলা.. জিনাপুর অবৈধভাবে মিলামিশা করতেছে এই রাজু কুলা.. ওর দুইটা সন্তানদেরকে বউ রেখে আরেক বেটার স্ত্রীকে নিয়ে পলাইছে ওই মহিলাটার ডিভোর্স দেখানো আগের স্বামীর সাথে হয় নাই অথচ অবৈধভাবে মেলামেশা করতেছে অনেকদিন থেকে এই কুলা.. দুইটা এখনো বিয়ে করে নাই এই দুইয়োটা কুলাঙ্গারকে যেখানেই পাবেন পুলিশের কাছে ধরে দিবেন এই কুলা… দুইতায় সমাজকে নষ্ট করতেছে।

এসব পোস্টে তিনি শেখ রাজুর ও অপর এক নারীর একাধিক ছবি জুড়ে দেন রনি। এরই জের ধরে হত্যাকাণ্ডটি হতে পারে ধারণা পুলিশের।

অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর রনি যুবদলের কর্মী বলে জানা গেছে। তারা দুজনই বন্ধু ছিলেন। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

তবে এ ব্যাপারে রাজুর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাবে এখনও আটক করতে পারেনি পুলিশ।

তবে দুদিন আগে ফেসবুকে নিজের ছবি যুক্ত করে শেখ রাজু লিখেছিলেন- ‘যে হারে বাড়াবাড়ি করতেছে, না জানি নিজের দোষে নিজেরই পতন হয়’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত