1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৪ই আগস্ট বৃহস্পতিবার সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফলের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলাধীন ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের (১১ আগস্ট) সোমবার এ যৌথ জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলামা মাহফুজ আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা জামাল আহমদ, জমিয়ত নেতা মুফতি তানবির আহমদ।

উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি মাওলামা আফজাল হুসাইন, সাধারন সম্পাদক মাওলানা মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক শাকিল আহমদ, মাওলানা সাজ্জাদ আহমদ, যুব জমিয়ত নেতা মো: আব্দুল মালেক, লিমন আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ ইকরামা, অর্থ সম্পাদক আফসার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তাজিম উদ্দিন, দফতর সম্পাদক সাব্বির হুসেন রবিউল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত