1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন রেহান উদ্দিন রায়হান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ রেহান উদ্দিন (রায়হান)।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এর
আদেশক্রমে গত (১০ আগস্ট) এই কমিটির অনুমোদন করেন কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার। অনুমোদনটি দেয়া হয় আগামী দুই বছরের জন্য।

নব-মনোনীত গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোহাম্মদ রেহান উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটি কুশিয়ারা জনপদের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আঁতুড়ঘর হলেও নানা কারণে অনেক অবহেলিত ছিল। শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য আমি কাজ করব। শিক্ষার্থীদের সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। কলেজের একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কুশিয়ারা কলেজ আরও সমৃদ্ধ ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত