গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশন এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯শে অগাস্ট) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্টিত হয়।
অরগেনাইজেশন এর সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বাবুল এর সভাপতিত্বে এবং সাংগটনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য শাহীদ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা ইসলাম উদ্দিন, মিসবাহ উদ্দিন, আছলাম উদ্দিন, সহ সভাপতি জিল্লুল আল হক, সেক্রেটারী মোহাম্মদ আব্দুল আহাদ, জয়েন্ট সেক্রেটারী- নাইমুল ইসলাম, কোষাধ্যক্ষ- মতছিন আলী, সহ কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী- সেলিম উদ্দিন, মাহমুদ মিয়া, জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক- মস্তাক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক- শামসুল ইসলাম, দপ্তর সম্পাদক- শাহীদ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক- মুসলিম আহমেদ ক্রিড়া সম্পাদক- নুরুল ইসলাম, সংগঠনের সদস্য আমিনুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ বদরুল ইসলাম প্রমূখ।
উক্ত সভায় বিগত সেশনের কাজের রিপোর্ট পেশ করা হয়, নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা, সাবলম্বী খাতের গরু বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়। সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সম্পন্ন হয়।