1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৩৫৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান করে ৩৫৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ গাও এলাকায় জমশেদ আলীর পুত্র ছালে আহমদ (৪৬) নামের এক মাদক কারবারির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে মূল আসামিকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলা মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত