1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে মীরগঞ্জ বাজারে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম গোলাপগঞ্জে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

সোমবার বিকেলে ইউনিয়নের মীরগঞ্জ বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে জমিয়তকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে যাবো।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
ইউরোপ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, জমিয়ত নেতা জনাব আব্দুল হক্ব, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মনোয়ার হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মুফতী রুহুল কুদ্দুস, তথ্য ও গবেষণা সম্পাদক মেহদি হাসান শাকিল, যুব জমিয়ত শরীফগঞ্জ ইউনিয়ন শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, প্রচার সম্পাদক হাফিজ জয়নুল আবেদীন, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাইম আহমদ, ছাত্র জমিয়ত শরীফগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমাদ রায়হান এবং ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের আহ্বায়ক আবু তাহের প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত