1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

২৪-এর শহীদদের চেতনা আমরা লালন করি: ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের চেতনা আমরা লালন করি। তারা আমাদের জাতীয় সম্পদ। তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন আমরা যেন তাদের সম্মান সমুন্নত রাখতে পারি।’

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে নিহত ৭ শহীদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২৪-এর ঘটনায় দায়েরকৃত মামলার গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, “আসামিদের ধরতে সরকার কাজ করছে। পুলিশ একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরও পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। শহীদ ও আহতদের পরিবার ন্যায় বিচার পাবে। রাস্ট্র এবং সরকার এ ব্যাপারে তৎপর রয়েছে।”

শহীদদের কবর জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রোমান আহমদ নৌশাদ প্রমুখ।

কবর জিয়ারত করতে গিয়ে ৭ শহীদের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে শান্তনা দেন জেলা প্রশাসক সারওয়ার আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত