1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ডাকাতির প্রস্ততিকালে গাড়িসহ দুজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে একটি নোহা গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের সুপাতলায় এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-জুড়ী থানার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের লালু মিয়ার ছেলে জলিল (৩০) ও বিয়ানীবাজারের লামা নিদনপুর গ্রামের মাসুক উদ্দিনের ছেলে বিলাল আহমদ (২৫)।

পুলিশ জানায়, পৌরশহরের সুপাতলা এলাকার সিএনজি স্টেশনের আশপাশে একটি নোহা (ঢাকামেট্রো-ছ-১৪-০৭১৯) গাড়িতে কয়েকজন অপরিচিত যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয়রা। এ সময় অপরিচিতদের কথাবার্তা সন্দেহ হলে তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, রামদা, লোহার শাবল, জিআই পাইপ ও চায়নিজ কুড়াল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কৌশলে গাড়ির ড্রাইভার জালাল (২৫) সহ অন্যরা পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত