1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদের নিবন্ধনে গোলাপগঞ্জে আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:

নির্বাচন কমিশন (ইসি) গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক দেয়ায় গোলাপগঞ্জে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তারুণ্য নির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণঅধিকার পরিষদের ব্যানারে গোলাপগঞ্জ লাজিজ রেস্টুরেন্টের সামনে থেকে থানা পর্যন্ত আনন্দ মিছিল করা হয়। এরপর সমাপনী বক্তব্যের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।

আনন্দ মিছিলে উপস্থিতি ছিলেন গণঅধিকার পরিষদ সিলেট জেলার যুগ্ন সদস্য সচিব ও উপজেলা সমন্বয়ক সৈয়দ আলবাব হোসাইন, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরী মাজেদ, গোলাপগঞ্জ উপজেলার সমন্বয়ক আব্দুর রহমান যুব অধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সমন্বয়ক সামাদ আহমদ, লাভলু সহ গণঅধিকার ও অঙ্গসংগঠন গোলাপগঞ্জ উপজেলার সকল নেতাকর্মীরা।

এছাড়া এই আনন্দ মিছিলে ছাত্র, যুব, শ্রমিকসহ গণঅধিকার পরিষদের প্রায় শতাধীক কর্মী সমর্থক অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত