1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্ট:

গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নে মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগ দাবিতে এলাকাবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাস্টার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী সাকের আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসেন।

বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, সাবেক ইউপি সদস্য বুরহান উদ্দিন, আলাল উদ্দিন, ইহসান উদ্দিন রুবেল, মো: জাকির হোসাইন, রুবুল আহমদ, পংকি মিয়া, ডা: অহিদুজ্জামান লিটন, ইউপি সদস্য রাসেল আহমদ, জামাল উদ্দিন, নাইম আহমদ।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তরিক, জাকির উদ্দিন, দেলুয়ার হোসেন,আহমদ রুবেল, জুয়েল, সামাদুজ্জামান রুবেল, ইমরান আহমদ,আব্দুস সামাদ জাহেদ, আরাফাত আহমদ, নাহিদুল ইসলাম নাহিদ।

সভায় শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এলাকাবাসী ও অভিবাবকরা একাত্বতা পোষণ করে বলেন, আমরা কেহই চাইনা মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানকে চাইনা। যেখানে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী উনাকে শিক্ষক হিসেবে চায়না সেখানে উনার উচিত স্বসম্মানে বিদায় নেওয়া।

বক্তারা শিক্ষার্থীদের আগামী মঙ্গলবার থেকে ক্লাসের ফেরার আহবান জানিয়ে বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো আদায়ে কাজ করে যাবো। শিক্ষার্থীরা আর যাতে লেখাপড়ার ক্ষতি না করে ।

সভায় শিক্ষার্থীদের লিখিত ভাবে দাবি আদায়ে এলাকাবাসী, অভিভাবক, চেয়ার আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা ১৫দিনে দাবি আদায়ের আলটিমেটাম দিয়ে ক্লাসের ফেরার সিদ্ধান্ত নেয়। এসময়ের ভিতরে প্রধান শিক্ষকের পদত্যাগ সহ তাদের দাবিগুলো আদায় না করা হলে আবারো আন্দোনে যাবে বলে শিক্ষার্থীরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত