1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের ইমনের শরীরে ৩০টি ছররা গু* লি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্ট:

৪ আগস্ট, দুপুর ২টা। গোলাপগঞ্জ উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ ও বিজিবির গুলিতে সেদিন ৬জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অসংখ্য ছাত্র জনতা। বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে আন্দোলনকারীদের ধমিয়ে রাখতে পুলিশ গুলি চালিয়েছিল। এই গুলিতে ঘটনাস্থলেই সিএনজি চালক গৌছ উদ্দিন ও ব্যবসায়ী মিনহাজ আহমদ নিহত হন। এসময় অসংখ্য আন্দোলনকারী আহত হন। এরমধ্যে আন্দোলনে থাকা পাবেল আহমদ ইমনের বুকে পিঠে হাতে পায়ে শটগানের অন্তত ৩০টি ছররা গুলির লেগেছিল। এই গুলিগুলোর কিছু গুলি বাহির করা গেলেও এখনো অনেক গুলি রয়েছে তার শরীরে।

ঘটনার সময় তাৎক্ষণিক ইমনকে উপস্থিত ছাত্র জনতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ভাগ্যক্রমে বেঁচে যায় সে। সেখানে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে সে বাড়িতে রয়েছে।

পাবেল আহমদ ইমন পৌর এলাকার ইয়াগুল গ্রামের ছালেহ আহমদের ছেলে ও সরকারি এমসি একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলা ছাত্রদল কর্মী।

এছাড়াও সে সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদের ছোট ভাই।

জুয়েল আহমদ জানান, আমার ছোট ভাই এখনো পুরোপুরি সুস্থ হয়নি। মহান আল্লাহ তালার অশেষ কৃপায় বেঁচে ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত