1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেট জেলা যুবদলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ:

সিলেট জেলা শাখার যুবদলের পূর্ণাঙ্গ কমিটির প্রতি অসন্তোষ ও কমিটিকে প্রত্যাখ্যান করে ও ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত এবং পদপ্রত্যাশিত নেতা-কর্মীরা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় ঝাড়ু হাতে কমিটির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন নেতা-কর্মীরা।

নেতা-কর্মীদের অভিযোগ, প্রকাশিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাছাড়া ওই কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয় করা হয়নি বলেও তাদের অভিযোগ রয়েছে।

তাদের দাবি, এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তৃতীয় শক্তি দলের ভিতরে সুযোগ খোঁজার চেষ্টা করবে। তাই এই কমিটি প্রত্যাখ্যান করেছেন তারা।

এর আগে, গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়বাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত