1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়কে প্রা*ণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রা*ণ গেল রুপন চৌধুরী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে হেতিমগঞ্জ বাজারে আগে ইমরান কমিউনিটি সেন্টারের সাম এ ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী রুপন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল গ্রামের রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি সিলেটের একটি ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারে যাওয়ার পূর্বে ইমরান কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল আরোহী গাড়ি ঘুরিয়ে নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে যেতে চাইলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সিলেট গামী একটি পাথরবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-০৪৪৬) চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুপন চৌধুরীর মৃত্যু হয়। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত