1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ পিতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ পিতার। শুক্রবার সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় পুত্রের মারধরে এক বোনও আহত হন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া ও বোনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত