
বায়তুল আমান সাবাহি মক্তব নিশ্চিন্ত, গোলাপগঞ্জ, সিলেট এর উদ্দোগে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৪টা থেকে মক্তব ঘরে মাওলানা মাসুম আহমদ ও মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মক্তব পরিচালক হাফিয নোমান মাহফুজ ও মক্তব শিক্ষক জাকারিয়া আহমদের যৌথ পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে নসিহত ও দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি খাইরুল আমিন মাহমুদী। মেহমান হিসেবে নসীহত পেশ করেন খদ্দর্াপাড়া পাঁচপীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আনোয়ার হোসেন হেলালী।
মক্তবের নিয়মিত বিভাগ ‘সাবাহি মক্তব’ ও সাপ্তাহিক বিভাগ ‘মাশকুল কুরআন’ এর ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে এ পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্বায়দা, আমপারা ও নাযারা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মৌলভী আবুল হুসাইন ধলা মেসাব, মাশুক উদ্দিন, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম উনু, সনজিদ আলী, আব্দুল হান্নান, খবির উদ্দিন, মনজুর আহমদ, আব্দুস ছবুর, ছুফি মিয়া, ছরওয়ার আহমদ, মুন্না আহমদ, হাফিয মিনহাজুল ইসলাম সায়েক, হাফিয ইমরানুল হক তাহের, হাফিয জাবেদ আহমদ, হাফিয মকসুদ সহ এলাকার বিভিন্নজন।
আলোচকবৃন্দ মক্তব শিক্ষার গুরুত্বারুপ করে প্রয়োজনীয় নসীহত করেন। পরিশেষে এলাকার মুর্দেগান, জীবিত, প্রবাসী, মক্তবের সফলতায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাজমুল ইসলাম সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।