1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বিয়ানীবাজারের বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজে পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী। তিনি এমসি একাডেমী ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তার (৪৫) এর বাসা হতে ছোট মেয়ে হেলেন বেগম (৪০) এর বাসায় যাওয়ার জন্য সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৫-৮৪২৯ ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত