1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান গ্রে*প্তার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে।

এরআগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ অভিযান পরিচালনা করে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত